কিভাবে, কি এবং কেনো?

 



আপনার জন্য সবচেয়ে ভালো এবং সহজ এটাই। 


অধ্যায় ভিত্তিক Nomen, Verben, Adjective শিখতে পারেন। 


বাংলাদেশে সাধারণত বইয়ে 12 টি লেসন থাকে।  

আর জার্মানিতে ভাষা শেখার বইয়ে 16 টি লেসন থাকে।


শেখার পর চর্চা করলেন Sprechen ও Schreiben এর মাধ্যমে। 


সর্বোচ্চ 5 জন নিয়ে গ্রুপ বানান। সেখানে কথা বলুন, লিখুন, বিষয় ভিত্তিক। 


সর্বোচ্চ প্রথমত 2 মিনিট করে কথা বলুন। পরে ধীরে ধীরে ৫-১০ মিনিট করে কথা বলুন। 


আপনি কিছু বেশি কথা বলতে পারেন এবং  অন্যরা একটু কম আপনি তাঁদেরকে help করুন। আপনার Tipps দিয়ে। যেমন, কি করলে কি হবে। গ্রহণ করলে ভালো না করলেও কিছু করার নাই। 


সবাই সমান। এই মনোভাব থাকা উচিত।  


শুরুতেই কেউই Smartly সব কিছু পারেন না। শিখা ও চর্চার মাধ্যমে আয়ত্তে আসে। 


ভাষা মুখস্ত করা যায় না। বলবেন, কিভাবে? 

হ্যাঁ।  

মনে করেন আপনি মুখস্ত করলেন (der Vater মানে পিতা/বাবা) এখন জার্মান ভাষায়, কখনো আসবে (den Vater) আবার কখনো (dem Vater) অর্থাৎ একেক সময় একেক রূপ ধারণ করে। এজন্য বুঝে পড়া আর মুখস্ত পড়া এক নয়। তখন প্রশ্ন আসতে পারে মুখস্ত করলাম (der Vater) এখন কেন (den Vater বা dem Vater) হবে? 

বুঝতে হলে অবশ্যই Grammatik (Range) ভালো থাকতে হবে। আর যাঁদের Grammatik Level উন্নত,  তাঁরাই সবসময়ই ভালো পারেন। 

এজন্য মুখস্ত নয়, বুঝে পড়ুন, শিখুন, লিখুন এবং অন্যকে help করুন। 


আপনি যাঁদের থেকে শিখছেন, Grammatik সহকারে শিখুন। মুখস্ত শিখবেন না। শুধু মুখস্ত করলেন কিন্তু পাশাপাশি চর্চা করলেন না এটা সর্বোচ্চ ৯০ দিন মস্তিষ্কে থাকবে। পরে দেখবেন এই শব্দ বা বাক্য আপনার কাছে অপরিচিত মনে হচ্ছে। 


সর্বোপরিভাবে, এটা মনে রাখতে হবে সবসময়। 

Deutsch als Fremdsprache (DaF)



Comments

Popular posts from this blog

Ihr Wortschatz (Your Vocabulary) আপনার শব্দার্থ

Der Körper

Ihr Wortschatz (Your Vocabulary) আপনার শব্দার্থ