আপনার জন্য সবচেয়ে ভালো এবং সহজ এটাই। অধ্যায় ভিত্তিক Nomen, Verben, Adjective শিখতে পারেন। বাংলাদেশে সাধারণত বইয়ে 12 টি লেসন থাকে। আর জার্মানিতে ভাষা শেখার বইয়ে 16 টি লেসন থাকে। শেখার পর চর্চা করলেন Sprechen ও Schreiben এর মাধ্যমে। সর্বোচ্চ 5 জন নিয়ে গ্রুপ বানান। সেখানে কথা বলুন, লিখুন, বিষয় ভিত্তিক। সর্বোচ্চ প্রথমত 2 মিনিট করে কথা বলুন। পরে ধীরে ধীরে ৫-১০ মিনিট করে কথা বলুন। আপনি কিছু বেশি কথা বলতে পারেন এবং অন্যরা একটু কম আপনি তাঁদেরকে help করুন। আপনার Tipps দিয়ে। যেমন, কি করলে কি হবে। গ্রহণ করলে ভালো না করলেও কিছু করার নাই। সবাই সমান। এই মনোভাব থাকা উচিত। শুরুতেই কেউই Smartly সব কিছু পারেন না। শিখা ও চর্চার মাধ্যমে আয়ত্তে আসে। ভাষা মুখস্ত করা যায় না। বলবেন, কিভাবে? হ্যাঁ। মনে করেন আপনি মুখস্ত করলেন (der Vater মানে পিতা/বাবা) এখন জার্মান ভাষায়, কখনো আসবে (den Vater) আবার কখনো (dem Vater) অর্থাৎ একেক সময় একেক রূপ ধারণ করে। এজন্য বুঝে পড়া আর মুখস্ত পড়া এক নয়। তখন প্রশ্ন আসতে পারে মুখস্ত করলাম ...